দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৫টি বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এছাড়া অর্ধশতাধিক ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত গাছপালা উপড়ে পড়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।
এছাড়া লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও বহু ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় হতদরিদ্র পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় সহায়তার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এমএস/